আসানসোল থেকে মহাকুম্ভে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের আর্জি বিজেপি বিধায়িকার

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: 

      ১৪৪ বছর পরে প্রয়াগরাজ মহাকুম্ভ হচ্ছে। একবার স্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ সেখানে পৌঁছে গেছেন। পর্যাপ্ত ট্রেনের অভাবে ইচ্ছে থাকলেও  সমস্যায় পড়েছেন আসানসোল ও তার পার্শ্ববর্তী এলাকার ইচ্ছুক বাসিন্দারা।

      এই পরিস্থিতি এলাকাবাসীর কথা ভেবে  আসানসোল থেকে প্রয়াগরাজ যাওয়ায় জন্য বিশেষ ট্রেনের পাশাপাশি কোন ট্রেনে অতিরিক্ত কামরা দেওয়ার জন্য আবারও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন  জানালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

        সাংবাদিকদের তিনি বলেন, গত বছর ২৬ শে ডিসেম্বর আমি একটা চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বলেছিলাম, ১৪৪ বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভ হচ্ছে। আসানসোল থেকে    অনেকেই সেখানে যেতে চাইছেন। কিন্তু ট্রেন না থাকায় তারা যেতে পারছেন না। তাই আসানসোল থেকে সেখানে যাওয়ার জন্য একটা বিশেষ ট্রেন দেওয়া হোক। সেটা সম্ভব নাহলে কোনো ট্রেনে অতিরিক্ত কামরা দেওয়া হোক। আমার আশা সাধারণ মানুষের কথা ভেবে রেলমন্ত্রী দ্রুত কোনো ব্যবস্থা করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *