আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের তহবিল থেকে গৌরাঙ্গ মন্দিরে করা হবে শৌচালয়

কৌশিক মুখার্জী: কুলটি:-

বরাকরের ঐতিহাসিক গৌরাঙ্গ মন্দিরে ADDA ফান্ড থেকে ২০লক্ষ টাকা খরছে করা হবে শৌচালয়।পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের বহু প্রসিদ্ধ এবং ঐতিহাসিক গৌরাঙ্গ মন্দির সংলগ্নে করা হবে দুটি শৌচালয়। Adda ফান্ড থেকে কুড়ি লক্ষ টাকা খরচ করে এই শৌচালয় করা হবে। এই কাজের শুভ সূচনা করা হলো আজ দুপুর দুটোয় বরাবরের গৌরাঙ্গ মন্দিরে। প্রত্যেকদিন মন্দির প্রাঙ্গণে আসেন বহু ভক্ত তাদের সুবিধার্থে জন্য এই শৌচালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্য। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Adda ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, স্থানীয় কাউন্সিলর টুম্পা চৌধুরী, গৌরাঙ্গ মন্দিরের প্রধান পূজারী হরে কৃষ্ণ বাবা তাছাড়া উপস্থিত ছিলেন সুনিতা ঘোষ, দিনানাথ রবিদাস,সোমনাথ ঘোষ, শাহ নেওয়াজ আনসারী সহ অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *