আসানসোল পুলিশের সাফল্য – ধরা পড়ল ডাকাতির সঙ্গে যুক্ত দু’জন দুষ্কৃতি

নিজস্ব প্রতিনিধি, ফাইনাল এক্সপোজার :- আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে রাণীগঞ্জের স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ইতিমধ্যে ঘটনার সরজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে চার সদস্যের সিআইডি এবং তিন সদস্যের ফরেনসিক ডিপার্টমেন্টের আধিকারিকরা। তদন্তে নেমে তারা বেশ কিছু সূত্র খুঁজে পেয়েছে। ডাকাতির সময় ছিনিয়ে হওয়া বেশ কিছু হীরে-জহরত বসানো সোনার গহনা এবং রানীগঞ্জ ও আসানসোল এলাকার একটি করে ছিনতাই করা বাইক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের সঙ্গে থাকা ৪২ রাউন্ড তাজা কার্তুজ, দুষ্কৃতী দলের দুটি জামা-কাপড় ভর্তি ব্যাগ পুলিশ বাজেয়াপ্ত করেছে। এর আগে গিরিডির সরিয়ার জঙ্গল থেকে গিরিডির গোপালগঞ্জের বাসিন্দা সুরজ সিংকে এবং বিহারের সিওয়ানের কুখ্যাত দুষ্কৃতী সনু সিংকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে এই দুই দুষ্কৃতি এর আগেও চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মত দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। এমনকি খুনের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।

এখন দেখার ঘটনার সঙ্গে যুক্ত ডাকাত দলের অন্যান্য সদস্যদের ও ডাকাতি হওয়া বাকি অলংকার সামগ্রী কত দ্রুত পুলিশ উদ্ধার করতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *