আসানসোল পৌরনিগমে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক,সামগ্রিক উন্নয়নে প্রায় ৩২ কোটি টাকা খরচের পরিকল্পনা

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল পৌরনিগমে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো।এই বৈঠকে উন্নয়ন সহ ডেঙ্গুর বিষয় নিয়ে সাফ সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে।এই বোর্ডে এক ভালো প্রস্তাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসানসোল পৌরনিগমের কাউন্সিলার প্রতি ৩০ লক্ষ্য টাকা ফান্ড দেওয়া হবে।এইটা আজকে বোর্ড মিটিং সেনশন করেছি পয়লা অগাস্ট থেকে চালু হবে বলে জানান মেয়র বিধান উপাধ্যায়।

আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন এই সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মূলত এই ডেঙ্গুকে নিধন করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত তা সবই গ্রহণ করা হবে। সেই সম্পর্কে বিশেষ আলোচনা করা হয় আজকের এই বৈঠকে। পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়েও বেশ কিছু আলোচনা করা হয়। এই বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় আসানসোল পৌর নিগমের কাউন্সিলর প্রতি ৩০ লক্ষ টাকা ফান্ড দেওয়া হবে । সেই ফান্ড পৌরনিগমের বিভিন্ন উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। 

আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী বলেন বলেন আমরা আসানসোল পৌর নিগমের উন্নয়নের সমস্ত রকম আলোচনা করেছে। তিনি জানান আসানসোল পৌরসভার মেয়র্ সঙ্গে নিয়ে সেই সমস্ত আলোচনা করা হয়। এবং তার বাস্তবের রূপ দেওয়ার জন্য দ্রুততার সঙ্গে কাজ শুরু করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *