আসানসোল পৌর নিগমের উদ্যোগে ২০২৩ শারদ সম্মান অনুষ্ঠিত হলো রবীন্দ্র ভবনে

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আসানসোল পৌর নিগমের উদ্যোগে ২০২৩ শারদ সম্মান অনুষ্ঠিত হলো আসানসোলের রবীন্দ্র ভবনে। বুধবার আসানসোলের পৌর নিগমের ১০৬ টি ওয়ার্ডের ৪৫টি দুর্গাপূজা উদ্যোক্তাদের শারদ সম্মান করা হলো। এদিনের শারদ সম্মানে উপস্থিত ছিলেন বিভিন্ন দুর্গাপূজা উদ্যোক্তারা। তাদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরি ভাবে সম্মান করা হয়। এছাড়া ৪২ টি পাড়ার পুজো এবং গ্রামের পুজো উদ্যোক্তাদের শারদ সম্মান দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে আসানসোলের পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বরো চেয়ারম্যান কাউন্সিলর সহ দুর্গাপূজা কমিটি এবং উদ্যোক্তারা। পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলে সৌন্দর্য্যন করার উদ্যোগ নিয়েছেন। এদিনের শারদ সম্মান ছাড়া আসানসোল শহরে যে কটি ফাউন্টেন খারাপ হয়েছিল এগুলি ঠিকঠাক করার পর সেগুলি পুনরায় ভাবে উদ্বোধন করা হলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *