কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল ক্রেতা সুরক্ষা দপ্তর,কৃষি বিপণন দফতর, খাদ্য সুরক্ষা দফতর সহ স্বাস্থ্য বিভাগ ও চেম্বার অব কর্মাসের প্রতিনিধি সহ পুলিশ বিভাগ মিলে শুক্রবার আসানসোল বাজারে হানা দেয়।বাজারের কাঁচা সবজি দাম নিয়ন্ত্রনের সাথে সাথে জিনিসপত্র সঠিক মানের রাখা হচ্ছে কিনা এটাও খতিয়ে দেখেন। এছাড়াও খাবার জিনিষের দোকান গুলিতেও হানা দেয় দপ্তরের আধিকারিকরা।তারা খাবারে গুণমান সঠিক রয়েছে কিনা তা যাচাই করে দেখেন। একই সাথে ব্যবসায়ীক ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগে সেই বিষয়েও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
Posted inআসানসোল