আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের আই টি আই বিভাগের উদ্যোগে রক্তদান শিবির

কৌশিক মুখার্জী: আসানসোল:- রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে।থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের আই টি আই বিভাগ। জানা গেছে শনিবার আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের আই টি আই বিভাগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় আইটিআই বিভাগের ১০০ জন ছাত্র রক্তদান করেন।

উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামীজি সহ আরও অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *