আসানসোল লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হলেন জাহানারা খান

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

অবশেষে বামফ্রন্টের থেকে রাজ্যের জন্য লোকসভা নির্বাচনের প্রথম দফার ১৬ জন প্রার্থী তালিকা প্রকাশ করা হলো।এই প্রথম দফার  জন্য যে ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার হাই ভোল্টেজ কেন্দ্র আসানসোল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সিপিএম পার্টির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ১৬ জন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সিপিআইএম নেতা বিমান বসু এদিন ১৬ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেসের থেকে আগেই আসানসোল লোকসভা আসনে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম আসলেও ভোজপুরি গায়ক আসানসোল লোকসভা থেকে সরে দাঁড়ান। তিনি টুইট করে নিজেই জানান সেই কথা। বামফ্রন্টের কাকে আসানসোলের জন্য প্রার্থী করে তা নিয়েও ছিল নানা জল্পনা। অবশেষে আসানসোলে বামফ্রন্টের প্রার্থী হলেন জাহানারা খান। শিল্পাঞ্চল রাজনীতিতে জাহারানা খান পরিচিত মুখ। লোকসভা ভোটে তিনি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি আসানসোল লোকসভার অন্তর্গত জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০১৬ সালে দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এখন দেখার প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হয়ে তিনি ভোটারদের মন কতটা জয় করতে পারেন।নাম ঘোষনার পরেই বামফ্রন্টের তরফ থেকে  দেওয়াল লিখন শুরু করলো বামফ্রন্টের কর্মী সমর্থকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *