আসানসোল সংস্কৃতি উৎসব ২০২৫ পোস্টার লঞ্চিং

প্রেমজিৎ প্রসাদ: আসানসোল:- বুধবার আসানসোল জিটি রোডের গোধূলি সংলগ্ন নিজের বাসভবনে সিংহভাগ বুদ্ধিজীবীদের নিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে উপস্থিত সবাইকে পিঠে-পায়েস দিয়ে মিষ্টিমুখ উপভোগ করিয়ে

জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিক সম্মেলন করে কালচারাল এন্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল আসানসোল শাখার তরফে নতুন বছরে আসানসোল সংস্কৃতি উৎসব ২০২৫ পোস্টার লঞ্চিং করার পর সাংবাদিকদের তিনি জানান, আসানসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫, আগামী ৪ থেকে ৭ ফেব্রুয়ারি রবীন্দ্র ভবনে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। 

একইসঙ্গে এ ব্যাপারে শাসক দলসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা পাবেন বলেও আশা প্রকাশ করেছেন ওই বিজেপি নেতা।

এই ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এবং প্রাক্তন সেন্সর বোর্ড সদস্য শিলা দত্ত।

বিভিন্ন বিভাগে ফিচার ফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং তথ্যচিত্র দেখানো হবে। পাশাপাশি, থাকবে কবিতা পাঠ, চিত্রাঙ্কন, এবং আবৃত্তির মতো সাংস্কৃতিক কার্যক্রম। স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি একটি বড় সুযোগ।

 প্রসঙ্গত,অঞ্চল-আঞ্চলিকতাকে গুরুত্ব দিতে সংগীত ও নৃত্যশিল্পী, চিত্রশিল্পী সহ আসানসোলের সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবীদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার লক্ষ্যে এই উৎসব বলে জানান জিতেন্দ্র তিওয়ারি। একইসঙ্গে চলচ্চিত্র উৎসবের আদলে উৎসব প্রাঙ্গনে স্বল্পদৈর্ঘ্যের ছবি, তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাও রাখা হবে। 

আসানসোল ফিল্ম ফেস্টিভেল ফের চালু করার ভাবনাও প্রতিফলিত হয়েছে  একইসঙ্গে সমস্ত ভেদাভেদ ভুলে রাজনৈতিক, অরাজনৈতিক সহ সমাজের সর্বস্তরের মানুষজনকে আসানসোল সংস্কৃতি উৎসব সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচিত ফিচার ফিল্ম এবং তথ্যচিত্র।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *