ইংরেজ বাজারের পর এবার পুরাতন মালদার মঙ্গলবাড়ী সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখল কারীদের উচ্ছেদে নামলো পুরাতন মালদা পৌরসভা

তন্ময় মাহারা: মালদা:- ইংরেজ বাজার শহরের পর এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ী সদরঘাট কোর্ট স্টেশন এলাকায়  জবরদখল কারীদের উচ্ছেদে নামলো, পুরাতন মালদা পৌরসভা।  মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়, সদরঘাট , কোর্ট স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।   ফুটপাত দখল কারিদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে। পাশাপাশি যেসব ফুটপাথ দখলকারীরা পি ডব্লিউ ডি  জায়গায় সেড বাড়িয়ে দেওয়া রয়েছে সেটগুলো মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগে পুরসভা কর্তৃপক্ষ মাইকিং এর  মাধ্যমে প্রচার করেছিল যে  জবর দখল কারীদের আগে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল |

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *