ইচ্ছে স্বপ্ন

কৃষ্ণা গুহ (কলকাতা)

গভীর দীর্ঘশ্বাসে ও লেগে থাকে আবেগ, আবেশ!!
কখনো চোখের মায়াবী জলে ডুব দেই মন ডুবুরি হয়ে।
মন প্লাবনে ভেসে যাই দিগন্তের শেষ প্রান্তে —
শত সহস্র স্বপ্ন আঁকি নিষ্পাপ আকাশে!! নৈশব্দের মাঝেও আকাশ জুড়ে শব্দের আনা গোনা,
আকাশ তুমি তো
আগলে রাখো রবি শশী আর আর নক্ষত্র মালিকা কে!!
আমিও বাঁচতে চাই তোমার আকাশে অতন্দ্র প্রহরী হয়ে ।

পান করবো রবি শশীর নির্যাস ,দীপ্ত হয়ে ভাসব নীল আকাশে তোমার গভীরতায়।

এক পশলা বৃষ্টি আর বিদ্যুৎ ঝলকানি ছুঁয়ে গেলো সমস্ত শরীর!! বাতাসের আলিঙ্গনে ওলট পালট ভাবনারা। জমাট গল্পকথারা ছড়িয়ে পড়লো হৃদপিন্ডের পাঁজর ভেঙে!!
সেই স্বপ্নিল রাতে খুঁজে পেয়েছিলাম তোমার ভালোবাসার অনন্ত অনাবিল আন্তরিক ছোঁয়া
উষ্ণ ওমে মুখ ঢেকেছিলাম বাঁশির মধুর তানে
স্বপ্নের মধুর ইচ্ছেরা জেগে উঠেছিল আলাপনে গগন পটে

জীবনের জলছবি আঁকবো বলে তুলি উঠিয়ে ছিলাম হাতে, স্বপ্নের জাল বুনেছি অকপটে !!
এঁকেছি বাঁশির সুরে সুরে কতশত আলপনা।

খোলস ছাড়ানোর সময় বুঝি এই অস্তরাগেই,
বসে রইলাম একা !!
এক ঝাঁক রোদ্দুরের অপেক্ষায় !!
বুনো মেঘ গেল ভেসে
পাগলিনী আমি রয়েছি আজও জেগে, হৃদয়ের সহস্র দ্বার খুলে
বসে আছি তোমার আলিঙ্গনের প্রতীক্ষায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *