ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়ান শিপ প্রতিযোগিতায় ১১জন ছেলেমেয়েদের দৌলতে মগরাহাট এর মুখ উজ্জ্বল

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- ইন্টার ন্যাশনাল স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে শিলিগুড়িতে পারি দিয়ে ছিলেন মগরাহাট প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান ১১জন ক্যারাটের ছেলেমেয়েরা। ওয়েস্ট বেঙ্গল গজু রিই ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর আমন্ত্রণে ২৬ ও ২৭ জুনে তাদের মধ্যে ১১ জন ইন্টার ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই ইন্টার ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ভারত,বাংলাদেশ,নেপাল সহ শ্রীলঙ্কা এই চারটি দেশ অংশগ্রহণ করেছিলেন। ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়ান শিপ প্রতিযোগিতায় কাতা ও কুমিটিতে মোট চারটি স্বর্ণপদক সাতটি সিলভার প্রদক ও সাতটি ব্রোঞ্জ পদক পেয়ে মগরাহাট এর মুখ উজ্জ্বল করলো। এদিন পদক নিয়ে বাড়ি ফিরলেন প্রিয়ানশু বোধক একটি সিলভার ও ব্রোঞ্জ, রশিদ শাহরিয়ার একটি গোল্ড ও সিলভার,জিসান মোল্লা একটি গোল্ড,সিলভার ও ব্রোঞ্জ, ধ্রুব জ্যোতি ধারা একটি সিলভার ও ব্রোঞ্জ, শাহিম আহমেদ একটি গোল্ড ও ব্রোঞ্জ, তইয়েবা খাতুন একটি গোল্ড ও সিলভার,ঋদ্ধিমান হালদার একটি সিলভার ও ব্রোঞ্জ,সাঈদ আবুল ফারাহ একটি ব্রোঞ্জ,সারিকুল ইসলাম খান একটি ব্রোঞ্জ ও রিয়া সরকার একটি ব্রোঞ্জ পদক পেলেন। পদক জিতে এনেছেন আর এই সাফল্যের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে মগরাহাট রেল স্টেশন এ নামতেই তাদের কে মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিশেষ সম্মান জানানো হয়। ইউনাইটেড শতকান ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েষ্ট বেঙ্গলের প্রেসিডেন্ট সিহান রফিউল আজম সরদার ১৯৯০ সাল থেকে এখনো পর্যন্ত প্রাকটিস করাচ্ছেন, সেই নিয়ে তিনি আশাবাদী ছিলেন তার ছাত্র ছাত্রী এই ইন্টার ন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সকলে গোল্ড মেডেল নিয়ে বাড়ি ফিরবেন!। যতটা ছাত্র ছাত্রীদের উপর আশা করে ছিলেন দলের কোচ, ততটা না হলেও রিয়া সরকার ব্রোঞ্জ পদক পেয়ে এবং সাহিম আহমেদ গোল্ড পদক পেয়ে তারা জানায় যতটা আশা করেছিলাম অনেক পরিশ্রমে ভালোই সাফল্য অর্জন করেছি, আশা করছি পরবর্তীতে দেশের জন্য আরো ভালই কিছু করে দেখাবো। সিহান রফিউল আজম সরদার তিনি জানান প্রচুর ক্যারাটে প্রতিভা গ্রামের দিকে আছে তারা যদি ভালো প্রশিক্ষণের ব্যবস্থা পায়,আগামী দিনে এরা বিভিন্ন দেশে ন্যাশনাল গেম,ইন্টার ন্যাশনাল গেম,অলিম্পিক আছে এরা পদক জয় করে দেশের গৌরব অর্জন করতে সক্ষম। তিনি আরও বলেন বিদেশে খেলতে গেলে অনেক অর্থেরও প্ৰয়জন, আমরা থেমে থাকি নাই আমাদের সংগঠন, মার্শাল আর্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং ইউনাইটেড শতকান ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েষ্ট বেঙ্গল এর যৌথ উদ্যোগে এলাকার পিছিয়ে পড়া ক্যারাটে প্রতিভাবান ছেলে মেয়েদের জন্য বিশেষ ক্লাস মগরাহাট কলেজ মাঠ সহ অন্যান্য জায়গায় বিশেষ প্রশিক্ষণ শিবির করা হচ্ছে। যাতে এরা এখন থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে দেশের হয়ে কিছু করতে পারে সেটাই আমাদের দেশের গৌরব। শিলিগুড়ি তে ইন্টার ন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় পদক নিয়ে বাড়ি ফিরলেন। পরিবারের পক্ষ থেকে জানান এই সফলতায় তারা গর্বিত। কোচ ওদের যে কোনো সুবিধা অসুবিধা তে যে কোনো সমস্যায় তাদের পাশে থাকবেন বলে জানান। তাদের এই সফলতায় খুশির হাওয়া মগরাহাট জুড়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *