ইয়ং ভোটারদের সাথে জনসংযোগ গড়ে তুলতে চায়ে পে চর্চা কেই হাতিয়ার করলেন অরূপ চক্রবর্তী

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- রবিবারে ইয়ং ভোটারদের সাথে জনসংয়োগ গড়ে তুলতে চায়ে পে চর্চা কেই হাতিয়ার করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। বিশেষ করে কলেজ ছাত্র এবং যুবদের কে নিয়েই এই চাপে পে চর্চা সারেন অরূপ বাবু। এদিন, বাঁকুড়া পুরসভার কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।মুলত রাজ্য সরকার বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া শহরে কি,কি উন্নয়ন মুলক কাজ করেছে তাই চায়ে পে চর্চায় তুলে ধরেন অরূপ বাবু।পাশাপাশি, স্বাস্থ্যসাথী,সবুজ সাথী,কন্যাশ্রী,যুবশ্রীর মতো মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প গুলো নিয়েও চর্চা চলে এদিন।তৃণমূল ছাত্র ও যুব নেতারাও এই চর্চায় অংশ নেন। নতুন ভোটাররা কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তা যুক্তি দিয়ে ব্যাখা করেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন,এই চর্চায় একটা মতের আদান প্রদান হল।অনেক খোলামেলা আলোচনা হল।এবং যুব ও ছাত্র যারা নব প্রজন্মের ভোটার তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রকল্ল গুলি নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল তা এই চায়ের আড্ডায় আমিও টের পেলাম।তাদের সবার কাছে সমর্থন চাইলাম।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *