ইসকন মায়াপুর মন্দিরে রাস পূর্ণিমা উৎসব পালিত হলো

রমেশ রায়: মায়াপুর:-         

প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীধাম মায়াপুরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ৪ ঠা নভেম্বর মঙ্গলবার ২০২৫ থেকে ৬ ই নভেম্বর বৃহস্পতিবার ২০২৫ পর্যন্ত এই তিন দিন ব্যাপী মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতির মেনে পালন করা হবে। 

দেশ বিদেশের বিশেষজ্ঞগন বিভিন্ন ভাষায় রাস লীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন।আলোক মালায় সুসজ্জিত করা হবে মন্দির প্রাঙ্গণ। কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থা।আগত তীর্থযাত্রীদের সুযোগ সুবিধার দিকে বিশেষ নজর রাখা হবে। 

হে মানবকূল,আসুন মায়াপুরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা উৎসব দর্শন করে জীবন ধন্য করুন।রাসলীলা কোনো মানব মানবীয় লীলা নয়।মায়াপুরে রাসলীলা দর্শনে আপনাকে স্বাগত জানাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *