ইসিএলের ডাম্পার থেকে রহস্যজনক ভাবে কয়লা উধাও, তদন্তে পুলিশ

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- ইসিএলের ডাম্পার থেকে রহস্যজনক ভাবে কয়লা উধাও।এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের মডার্ন সাতগ্রাম সাইডিং এ। এই ঘটনায় ইসিএলের তরফে জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।ইসিএলের জেকে নগর কোলিয়ারীর এজেন্ট মনোজ কুমার বলেন গত ৬ জুন শ্রীপুরের SSI ( নিঘা) খোলামুখ খনি থেকে একটি কয়লা বোঝাই ডাম্পার মর্ডান সাতগ্রাম সাইডিং যাচ্ছিল।এরপর যখন ওই ডাম্পারটি মডার্ন সাতগ্রাম সাইডিং এ যখন পোচ্ছায় তখন কর্তব্যরত ইসিএলের এক নিরাপত্তা রক্ষী দেখতে পাই কয়লা নেই।তার পরিবর্তে পাথরের মতো কিছু রয়েছে।রহস্যজনক ভাবে কয়লা উধাও হয়ে যায়।এই ঘটনার পর ইসিএলের শ্রীপুর (নিঘা) খোলামুখ খনির আধিকারিক শ্রীপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনার তদন্তে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *