ইসিএলের লালগঞ্জ এরিয়া অফিসে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

কৌশিক মুখার্জী: বারাবনি:-

পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভা অন্তর্গত লালগঞ্জ ইসিএলের এরিয়া অফিসে শুক্রবার সকালে পূর্বাঞ্চলের সিকিউরিটি গার্ডদের চার দফা দাবি নিয়ে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংহ সহ ব্লকের নেতৃত্বরা।অবস্থান বিক্ষোভ কর্মসূচির পর একাধিক দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এক লিখিত স্মারক লিপি তুলে দেওয়া হয় ইসিএল কর্তৃপক্ষের হাতে।এদিন ব্লক সভাপতি অসিত সিংহ বলেন ইসিএল কর্তৃপক্ষের সাথে তাদের বকেয়া বেতন, বোনাস সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।তারা আশ্বাস দিয়েছেন সমস্যা গুলির দ্রুত সমাধান করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *