ইসিএল কর্মীর আবাসনে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি ৩ নম্বর দুর্গামন্দির সংলগ্ন ইসিএল কর্মী রামনারায়ণ রুইদাসের ইসিএল আবাসনে রাত্রে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা আসবাব পত্র, মোটর বাইক সাইকেল সহ আরও নানান জিনিসপত্র। তবে ঐ ইসিএল কর্মী রামনারায়ণ রুইদাসের
অভিযোগ রাতের অন্ধকারে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।কারণ গত দুই বছর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছিলো।তাই এই আগুন লাগানো হয়েছে বলে ইসিএল কর্মী দাবি করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *