ইস্কোর আবাসনগুলির অবৈধ দখল মুক্ত করার অভিযানকে ঘিরে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

ইস্কো কর্তৃপক্ষের এলাকার অন্তর্গত আসানসোলের হীরাপুর থানা এলাকার বার্নপুরের নিউটাউন এলাকায় ইস্কোর আবাসনগুলির অবৈধ দখল মুক্ত করার জন‍্যে এদিন ইস্কো কর্তৃপক্ষ এলাকায় অভিযান চালাতে এলে স্থানীয় জনগণ তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। কার্যত এদিন আবসান দখল মুক্ত করতে গিয়ে ইস্কোর আধিকারিকেরা বাধার মুখে পড়েন। আবাসনগুলি দখল মুক্ত না করেই ফিরে যেতে হয় অধিকারীকদের। এলাকার মানুষরা অধিকারিকদের বিক্ষোভ দেখিয়ে দাবি করেন আগে ওই এলাকায় ইস্কোর জমিতে অবৈধ দখলের মাধ‍্যমে যেসব খাটাল গুলো রয়েছে সেই খাটাল উচ্ছেদ করতে হবে। তাহলেই তারা স্ব-ইচ্ছায় ইস্কোর আবাসন দখল মুক্ত করে দেবেন। স্থানীয় দের দাবি এই খাটাল উচ্ছেদ নিয়ে ইস্কো সেল কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী ও নাগরিক বৃন্দের পক্ষ থেকে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে কারণ ওই খাটাল গুলির কারনে রাস্তায় গোরু,মোশ ঘুরে বেড়ানো, রাস্তার ওপর যত্রতত্র গোবর পড়ে থাকা। যার ফলে এলাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তাছাড়া এলাকা অপরিচ্ছন্ন থাকায় নানান রোগের প্রার্দুভাব ঘটে। তাই খাটাল উচ্ছেদ জন্য আগে ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু খাটাল উচ্ছেদ না করে আবাসন দখল মুক্ত করতে এসেছে ইস্কো আধিকারিকেরা।খাটাল উচ্ছেদ কেনো করছেনা ইস্কো কর্তৃপক্ষ? কার মদত রয়েছে এতে? প্রশ্ন তোলেন স্থানীয় মানুষেরা। পাশাপাশি স্থানীয় কাউন্সিলার (৭৫নং ওয়ার্ড) কাঞ্চন মুখার্জি বলেন ইস্কো কর্তৃপক্ষ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের চামচা বাজি করছে। তাই নাগরিক মঞ্চের লড়াইয়ে তার উপস্থিতি নেই। উল্টোদিকে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ‍্যাটার্জি বলেন ইস্কো কর্তৃপক্ষ বিজেপির নয় তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই ইস্কোর জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠলেও তা উচ্ছেদ হয়না।ইস্কোর সিএসআর ফাণ্ডের টাকা খরচ করা হয় যেখানে তৃর্ণমুল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যেখানে উপস্থিত থাকেন সেখানে ডেকে তাঁদের কে কাজ করানো হয় সেখানে অগ্নিমিত্রা পাল বা বিজেপির জন প্রতিনিধিদের ডাকা হয় না যারা তৃর্ণমুল করে তাঁদের কে ডাকা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *