ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কীর্নাহারে

রোহিত সেখ, কীর্নাহার, বীরভূম:-

চলছে রমজান মাস, আর কয়েকদিন পর পবিত্র ঈদ। গরিব ও দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে ঈদ উপলক্ষে ১০০ জন মুসলিম পুরুষ ও মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয় প্রত্যাশা ফাউন্ডেশন এর তরফে। এদিন কীর্নাহার মাস্টার পাড়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে কীর্নাহার সহ পার্শ্ববর্তী এলাকার গরিব দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, বিশিষ্ট ডাক্তার ও সমাজসেবী বশির আহমেদ, প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি শফিকুল শেখ সহ অন্যান্য সদস্যরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *