উচ্চমাধ্যমিকে মালদার তৃতীয় অভিষেক গুপ্ত

তন্ময় মাহারা: মালদা:- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ ৮ মে ২০২৪ দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করলো।গত ২ রা মে মাধ্যমিকের ফল প্রকাশ করেছিল মধ‍্যশিক্ষা পর্ষদ। গত ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ২০২৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয়েছিল ২৯ তারিখ। দু মাসের মধ‍্যেই এবার ফল প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ  বুধবার দুপুর এক-টা নাগাদ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষনা করেন। 

এবারে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে মালদায় তৃতীয় স্থান অধিকার করলো উচ্চমাধ্যমিকে মালদার অভিষেক গুপ্ত। শহরের একাধিক স্কুলকে পেছনে ফেলে উচ্চমাধ্যমিকে মালদায় তৃতীয় অভিষেক গুপ্ত মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৪।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *