উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ খুঁটির টাওয়ারের অ্যাঙ্গেল চুরির ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ খুঁটির টাওয়ারের অ্যাঙ্গেল চুরির সঙ্গে যুক্ত থাকা এক অভিযুক্তকে গ্রেফতার করলো রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে যে গত কয়েকদিন ধরেই মঙ্গলপুর শিল্প তালুক এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ খুঁটির অ্যাঙ্গেল কেটে চুরি করার অভিযোগ উঠছিল। সেই অভিযোগ পাওয়ার পরই পুলিশের বিশেষ দল খোঁজ তল্লাশি শুরু করে বছর বত্রিশের রানীগঞ্জের রোনা এর মূল বাসিন্দা বর্তমানে রানীগঞ্জ গ্লাস ফ্যাক্টরি বাসিন্দা আজমল খানকে গ্রেফতার করে পুলিশ। আরও জানা গেছে ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু অ্যাঙ্গেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে হাজির করলে বিচারক ধৃতকে  জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *