উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানালো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।এদিন সকাল ৯টার মধ্যে ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেন্দ্র গুলিতে পৌঁছাতে শুরু করে।বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে শাসক দলের প্রতিনিধিরা।আসানসোলের বিভিন্ন স্কুল সহ সালানপুর ব্লকের ৪টি পরীক্ষা কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল, কলম ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।সালানপুর ব্লকে মোট ৪টি পরীক্ষা কেন্দ্র,মোট পরীক্ষার্থী ৫০১জন,মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২৪১জন এবং পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ২৬০জন।এদিন মহম্মদ আরমান জানান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে ৪টি পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষাথীদের শুভেচ্ছা জানানো হচ্ছে।পাশাপাশি তাদের কোনো অসুবিধা হচ্ছে কী না তার দিকেও নজর দেওয়া হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *