উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস

কৌশিক মুখার্জী: সালানপুর:-

শুক্রবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা।সালানপুর ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮০১জন।প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দেখা গেলো প্রশাসনের কড়া নজর দারি।তাছাড়া এদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রতিটি ছাত্রছাত্রীদের জল, গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশ মত প্রতি বছর আমরা পরীক্ষার্থীদের ফুল জল ও পেন দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।কারণ তারই আমাদের দেশের ভবিষ্যৎ।তাদের উৎসাহ দিতেই এই উদ্যোগ।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *