উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো নিউ ব্যারাকপুর থানা

নীহারিকা মুখার্জ্জী: ব্যারাকপুর:- আবার নিজেদের সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিল ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকরা। ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্থানীয় একটি বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের সামনে রীতিমত চেয়ার-টেবিল নিয়ে বসে পড়েছেন পুলিশ কর্মীরা। থানার পক্ষ থেকে আগত পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে জলের বোতল, পেন ও গোলাপ ফুল। একইসঙ্গে ভাল পরীক্ষা দেওয়ার জন্য প্রকৃত অভিভাবকদের মত তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করা হচ্ছে ও শুভেচ্ছা জানানো হচ্ছে। জনৈক পুলিশ আধিকারিক বললেন - ওরা আমাদের সন্তানতুল্য। পরীক্ষার সময় আমরা ওদের উৎসাহ দেওয়ার জন্য এখানে এসেছি। যেকোনো সমস্যায় ওদের পাশে আছি। একইসঙ্গে উপস্থিত অভিভাবকদের অনুরোধ শান্তভাবে ওদের পরীক্ষা দিতে দিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *