উচ্ছেদ আপাতত বন্ধ, বিধায়ককে আশ্বাস রেলের

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:-

আসানসোলের রেলশহর চিত্তরঞ্জনের আমলাদহি বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে আসেন চিত্তরঞ্জন রেল কতৃপক্ষ।তবে গতকাল বুধবার স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় সি এল ডাবলু জিএমের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন সামনে পুজোর মুখে যেনো উচ্ছেদ অভিযান না হয় এর ফলে বিপাকে পড়বে ব্যাবসায়ীরা।আর তারপরেই বৃহস্পতিবার সকালে আমলাদহি বাজারে উচ্ছেদ করতে আসেন রেল কতৃপক্ষ।আর এরপরেই বৃহস্পতিবার কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সিএল ডাবলু জিএমের সাথে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন। অজয় পোদ্দার বলেন রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন ছটপূজা পর্যন্ত উচ্ছেদ হবে না।তবে এর ফলে সমস্যায় পড়েছেন ব্যাবসায়ীরা সামনে দুর্গাপূজা রয়েছে।তারা দীর্ঘ দিন থেকে ব্যবসা করছেন এখানে।এখন তারা কি করবেন তারা বুঝতে পারছেন না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *