উত্তর ঘোলা শাখার ব্যবস্থাপনায় রক্তদান শিবির,বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা,দুঃস্থ ব্যক্তিদের খাদ্য ও বস্ত্র বিতরণ

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– প্রতি বছরের মতো এবারও মগরাহাট পশ্চিম ব্লক জামাত ইসলামী হিন্দ উত্তর ঘোলা শাখার ব্যবস্থাপনায় জি বি মাদ্রাসা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির,বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এবং বিনা মূল্যে ঔষুধ ও দুঃস্থ ব্যক্তিদের খাদ্য ,বস্ত্র বিতরণ, গুনীজনদের সংবর্ধনা এবং সন্ধ্যাকালীন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদুল হক সরদার ব্লক জামাত ইসলামী হিন্দ,মনোয়ার হোসেন মোল্লা এই প্রোগ্রাম কো-অর্ডিনেটর,বিশিষ্ট সমাজসেবী ইসমাইল সরদার,প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান,চক্ষু বিশিষজ্ঞ ডা: জাহিদ আদনান, ডাক্তার তারিক জামান, মাস্টার আব্দুল আলীম গাজী, জি বি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *