তন্ময় মাহারা: মালদা:- উত্তর মালদা ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে রোড শো করতে মালদায় পৌঁছান বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। শনিবার সকাল ১০: ১০ নাগাদ কলকাতা থেকে বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে মালদা রেল স্টেশনে পৌঁছান অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। পেছনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।এদিন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে রোড শো করবেন সোহম চক্রবর্তী বলে জানা গিয়েছে।
Posted inউত্তরবঙ্গ আপডেট