উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক, গ্রেফতার এক

কৌশিক মুখার্জী: বারাবনি:-

মোটরবাইক চুরির ঘটনার কিনার করলো বারাবনি থানার পুলিশ।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।ধৃতের নাম শেখ করিম।সালানপুরের বনজেমারী এলাকার বাসিন্দা।জানা গিয়েছে দিন কয়েক আগে বারাবনি থানার আমডিহা মোড়ে একটি মোটরবাইক চুরির ঘটনা ঘটেছিল।এই ঘটনার পর সিসিটিভির ফুটেজ ক্ষতিয়ে দেখে একজনকে গ্রেফতার করেছে।ধৃতের কাছ থেকে তিনটি চুরি যাওয়া মোটরবাইক এবং দুটি চোরেদের মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ।রবিবার বিকেলে বারাবনি থানায় সাংবাদিক বৈঠক করেন এসিপি হিরাপুর ঈস্পিতা দত্ত,বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি হিরাপুর ঈস্পিতা দত্ত জানিয়েছেন এই ঘটনায় আরও দুইজন অভিযুক্ত রয়েছে।তারা পলাতক,তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *