উপনির্বাচনে তৃণমূলের জয়,উল্লাস সালানপুরে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

উপনির্বাচনে রাজ্যে সবুজ ঝড়, ছয়ে ছয় পেল তৃণমূল, দাঁতই ফোটাতে পারল না বিরোধীরা। রাজ্যের ৬টি বিধানসভার উপনির্বাচন করা হয়েছিল যার ফল ঘোষণা করা হলো আজ অর্থাৎ শনিবার নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট,মেদিনীপুর এবং তালডাংরা,এই ছয় আসনে উপনির্বাচনের ফলঘোষণা হয়।
উপনির্বাচনে সাধারণত শাসক বিরোধী সমীকরণে তেমন রদবদল ঘটে না যদিও।কিন্তু আর জি কর কাণ্ডের জেরে উত্তাল পরিস্থিতির জেরে এবারের ফলাফলে প্রভাব পড়বে মনে করা হয়েছিল। কিন্তু শনিবার ফল প্রকাশিত হতে দেখা গেল, ছয় বিধানসভা কেন্দ্রের সবক’টিতেই জয়ী হল তৃণমূল। এমনকি যে মাদারিহাট এতদিন বিজেপির দখলে ছিল, তাও ছিনিয়ে নিল জোড়াফুল শিবির। যেখানে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসে জয় লাভ করলেন। এই খবর আসা মাত্র রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের দলীয় তৃণমূল কার্যালয় দেখা মিললো তৃণমূল কর্মী সমর্থকেরা উল্লাসে মাতলেন।তারা সবুজ আবিদ ও বাজি ফাটিয়ে আনন্দ মেতে উঠলেন।সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং জানান এই জয় সাধারণ মানুষের জয়,আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যা উন্নয়ন করেছে তা কখনো হারাতে পারবে না। তবে দলের নেতা-কর্মীরা এই জয়ের কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *