উলুবেরিয়া উত্তর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা, উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য

রিমা ঘোষ: আমতা:-

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাজদা আহমেদের সমর্থনে শনিবার বিকেলে উলুবেরিয়া উত্তর তৃণমূল কংগ্রেস অন্তর্গত আমতার অনন্যা হলে অনুষ্ঠিত হয় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা।
এদিন কর্মীসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাঝি, উলুবেরিয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল কুমার দাস,হাওড়া জেলা গ্রামীন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী কাকলি সিংহ, উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শীলা মাখাল, তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের সভাপতি শেখ ইলিয়াস, আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, জয়শ্রী বাঘ, ও প্রধান মল্লিকা সাউ, ভান্ডার গাছের গ্রাম পঞ্চায়েত প্রধান নিপা বসু,উলুবেরিয়া দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ উলুবেরিয়া উত্তরের মহিলা নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা এছাড়াও উপস্থিত ছিল উলবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পিন্টু মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকেরা।
এদিন অনুষ্ঠানে আসা মহিলা সমর্থকদের মুখে শোনা গেল মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অনেক করেছেন।লক্ষীর ভাণ্ডারে বৃদ্ধির সাথে সাথে কন্যাশ্রী, সবুজ সাথী, বিধবা ভাতা থেকে শুরু করে অনেকে প্রকল্প করেছেন।তাই দিদির হাত শক্ত করতে মহিলাদের এগিয়ে আসতে হবে।এবং মানুষকে বুঝতে হবে কেনো তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।

পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সন্দেশ খালি ঘটনায় আমরা কেউ কিছুই বলছি না বিজেপির মন্ডল সভাপতি সবকিছু বলে দিয়েছে। ধর্ষণ না হওয়া সত্ত্বেও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করছে। ওই মন্ডল সভাপতি বলেছে মানুষ দেখছে, বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গেছে। বিজেপি যে কিছুই পারবে না তাই বেশি ভোট পাওয়ার জন্য এ সমস্ত কাজ করেছে। এমনকি বসিরহাটের প্রার্থী তার নামও করেছে ওই মন্ডল সভাপতি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *