ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছ ভারত মিশন অভিযান কর্মসূচি

তন্ময় মাহারা: মালদা:- বিএসএফের ১২ নং ব্যাটেলিয়ান মনসা মাতা বিওপির উদ্যোগে এর ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছ ভারত মিশন অভিযান কর্মসূচি পালন করলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত সদস্য সদস্য ও সাধারণ মানুষদের নিয়ে,বিএসএফের ১২ নং ব্যাটেলিনের মনসা মাতা কোম্পানি কমান্ডার সুমন চন্দ্র দাস এর তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়, তিনি জানান প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অভিযানের কর্মসূচিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে তাই এখানে উপস্থিত সবাই ঝাঁটা হাতে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার করেন, এবং উপস্থিত সবাইকে নিজের নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১২ নং ব্যাটেলিনের কোম্পানি কমান্ডার সুমো চন্দ্র দাস , বিএসএফ ( BSF) এর ঋষিপুর বিওপি (BOP) সাব ইন্সপেক্টর অশোক কুমার, ঋশিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার, বিরোধী দল নেতা গোবিন্দ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সজল শিকদার,গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য, এলাকাবাসীর সহ অন্যান্য বিএসএফের জওয়ানরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *