মিষ্টু চৌধুরী মজুমদার (কলকাতা)

সংক্রমণে সংক্রমিত হচ্ছে ভালোবাসা
হৃদয় জুড়ে যে রোগের উপসর্গ ইনফ্লুয়েঞ্জা,
এর কিছু পরে রিপোর্ট এইচ.আই.ভি পজেটিভ।
ভাইরাস আরও ছড়াতে,করছে সব মন পরিবর্তন
ঠিকেদার হয়ে সমাজে যারা ছড়াতে সাহায্য করছে এইডস।
তাদের থেকে দূরত্বে রাখাই বেশ।
শুধু যৌনতা নয়, সুই সিরিঞ্জ, গর্ভধারিণী মায়ের থেকেও এইচ. আই. ভি সংক্রামিত হয়।
শরীরের ব্যধি জানতে পারো ব্লাড টেস্ট করে
কিন্তু হৃদয়েতে মরণব্যধি জানবে কি করে?
পোকা ধরা হৃদয়ের না হবে কোন টেস্ট
না পারবে জানতে কার আছে এইডস?
সতর্ক থেকো যুব সমাজ প্রাণঘাতী ভাইরাস থেকে
প্রতিশ্রুতি দাও মুক্ত করবে এই সমাজ এইচ. আই.ভি থেকে।
প্রচলিত কুসংস্কারে না দিয়ে কোনো কান,
এই মরণব্যধির সঙ্গে যুদ্ধ করছে যারা,
মানসিক ভাবে পাশে থেকে তাদের দেখাও নৈতিকতা।