এই প্রথম বিএস-৬ বাস পেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো

তন্ময় মাহারা: মালদা:- এই প্রথম বিএস-৬ বাস পেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো। বৃহস্পতিবার সকালে নতুন প্রযুক্তির একজোড়া বাসের সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অফ ডাইরেক্টরের সদস্য চাঁদ মহম্মদ। তিনি জানান, একটি বাস মালদা ডিপো থেকে সকাল ৫ টায় শিলিগুড়ির উদ্দেশ্যে র‌ওয়ানা দেবে। অন্যটি সকাল সাড়ে পাঁচটায় ফরাক্কা থেকে শিলিগুড়ি, অভিমুখে যাত্রা শুরু করবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *