একগুচ্ছ কাজের শিল্যানাস করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকে উন্নয়নের ধারা অব্যাহত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের উদ্যোগে রবিবার দিন সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতে একটি বাউন্ডারি দেওয়াল,সামডি রায় পাড়ায় ছোট্ট আকারে একটি কমিটি হল,লো-হাটে একটি নর্দমা এবং সিয়াকুল বেড়িয়াতে একটি বাউন্ডারি ওয়াল সহ স্টেডিয়াম।তাছাড়া কল্যা পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি কলোনির সামনে একটি সাবমার্সেল ও নর্দমা।এবং রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনগরে মুখ্য রাস্তা সহ নর্দমার কাজের শিল্যানাস করা হলো।এদিন সমস্ত কাজের ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শিল্যানাস করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান প্রায় সাতটি নতুন কাজের শিল্যানাস করা হলো।তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *