একটু উষ্ণতার জন্য

কৃষ্ণা গুহ (কলকাতা)

একটু উষ্ণতার জন্য ওরা আগুন জ্বালায় খড়কুটো দিয়ে ,
প্রতীক্ষা করে ভোরের রোদ্দুরের !!
রোদ্দুর সেও তো লুকিয়েছে মুখ !

ওরা চলেছে রোদ্দুরের সন্ধানে —

একটু রোদ চাই ,রোদ–

শীতের কামড়ে ভিজছে শহর !!

এ শহরে একদিকে শীতের সভ্যতার চাদর —
অন্যদিকে জ্বলছে খড়কুটোর আগুন ।

নিঝুম রাত কুয়াশার চাদর ঢাকা ,আগুনে সেঁকে নেয় শরীর ওরা চায় একটু উষ্ণতা।

কোথায় স্বাধীনতা ?তিরঙ্গা পতপত করে উড়লেই কি স্বাধীনতা হয়!!

উত্তরের হিমেল হাওয়া সূর্য্য তাপের স্বাধীনতা নিয়েছে কেড়ে।

সভ্যতার মুখ কালো!!

এখনো সকলের মাথার ওপর ছাদ নেই, নেই অন্ন, নেই আলো।

এলোমেলো শীতের হাওয়ায় কান পাতলে শোনা যায় পরিযায়ী কান্না, আসলে আমরা সবাই জানি এ আমাদের সত্যিকারের নয় স্বাধীনতা।

শুধুই অবক্ষয়—
এস ভ্রাতৃত্বের উষ্ণতার চাদর জড়াই হোক আলিঙ্গন বিনিময়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *