একরাতে দুটি দোকানে চুরি,ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত জেমারী মোড় সংলগ্ন এলাকায় একরাতে দুটি দোকানের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য।ঘটনা প্রসঙ্গে জানা যায় জেমারী মোড় সংলগ্ন একটি চায়ের দোকান ও একটি ফুলের দোকানে বুধবার গভীর রাতে দোকানের ছাদের এডভেস্টর ভেঙে চুরি করে চোরেরা।যেখানে চায়ের দোকান থেকে নগদ প্রায় ১২ হাজার টাকা সহ কিছু দামী সিগারেটের প্যাকেট ও ফুলের দোকান থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা চুরি করে চম্পট দেয় চোরেরা।ঘটনার খবর সালানপুর থানার পুলিশকে দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখেন।দোকানের মালিকেরা জানান সকালে দোকান খুলে দেখি দোকানের ছাদের এডবেস্টারটি ভাঙ্গা।চোরেরা দোকানের ছাদের এডবেস্টার ভেঙে দোকানে প্রবেশ করে চুরি করে চম্পট দিয়েছে।সালানপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *