একাধিক অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজ

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- মিলছে না পানীয় জল বেহাল পাকা রাস্তা, নিকাশী নালা দেওয়া হচ্ছে না পাট্টা আর দুর্গাপুর নগর নিগমে চলছে মাফিয়ারাজ। এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেনের। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিদ গাঁওতার ব্যানার আর পতাকা নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষভে নামে আদিবাসীরা। তাদের অভিযোগ, তারা একাধিকবার দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করে না নগর নিগম কর্তৃপক্ষ। সেই জন্য পানীয় জলের সমস্যা বাড়ছে, বৃষ্টি হলে মাটির বাড়ি ভেঙে পড়ছে। পাট্টা দেওয়া হচ্ছে না বলে মিলছে না আবাস যোজনায় বাড়ি।আদিবাসীদের শ্মশান করা হচ্ছে না জাহের থান করা হচ্ছে না। সমস্ত দিক থেকেই বঞ্চিত করা হচ্ছে তাদের। তাই তারা আর আট দফা দাবিকে সামনে রেখে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *