পূজা প্রামানিক (আন্দুলে, হাওড়া)

যে ভাষা ডাক শেখালো
গান শেখালো হৃদয় জুড়ে
সেই ভাষাই জন্ম পেল
মাতৃভাষা নামে।
যে ভাষায় শব্দ বর্ণ ঝরনা
তথা নিত্য করে আপন মনে
বাংলার নদী আপন স্রোতে
বইতে থাকে সে কোন আবেগে?
যে ভাষা শিরায় শিরায়
বাংলা ভাষার রক্ত বয়
যে ভাষার নিত্যদিনে
মুক্ত চোখে স্বপ্ন দেখায়।
যে ভাষা যুদ্ধ শেখায়
প্রতিবাদ তথা মুক্তি খোঁজে
যে ভাষাই নিরব কোণে
শান্ত মনে শান্তি খোঁজা।
বাংলা ভাষা শুধু হৃদয়ে নয়
কন্ঠে বাজুক সুরে সুরে
যার ধনী গর্জে উঠুক
আকাশ কুসুম বজ্রপাতে।
যে ভাষা লালন করে
পালন করে বাতাস শব্দ কন্ঠে
সেই ভাষারই মনে প্রাণে
বন্দী আছে দুই একুশে।
