এক জীবনের গল্প

অপর্ণা মুর্মু (ওন্দা, বাঁকুড়া)

একটা মানুষের জীবন
এখান থেকে জন্ম নেয় আরেক নতুন প্রাণের জীবন।
পুরো জীবনটাই তো একটা গল্পের রচনা,
কতশত হাসি,কান্না আকাশছোঁয়া জমে থাকা
হাজারো ব্যথা যন্ত্রণা ।

কতশত প্রেম-ভালোবাসা, প্রতিশ্রুতি হৃদয়স্পর্শ কত অনুভব, অনুভূতির খেলা,
এক জীবনে কত অপমান, প্রতারণা, অবহেলা…কতই না ছলাকলা ।

একটা মানুষ এক জীবনেই সবকিছু উপলব্ধি করে, সেগুলো রচিত হয়ে ফোটে কাব্যের শহরে ।
নিজের জমানো ব্যথা, লুকানো কথা গুছিয়ে,
কাগজের গায়ে কালির ছোঁয়ায় তোলে সাজিয়ে।

কখনো লিখি ছোট্ট-গল্প,কবিতা কিংবা উপন্যাস, পড়তে গিয়ে পাঠকেরা খুঁজে পাই কাব্যরসের নির্যাস।
কারো কাছে শেষ বিকেলের বিষন্ন মন খারাপের টনিক লাগে,
আবার কারো কাছে আস্তাকুড়ে ফেলা নিছক লেখা গল্প- কবিতা বটে।

সত্যি কথাটা কি জানো !
যারা মন থেকে পড়ে, অনুভব করে,,তারাই বুঝতে পারে আসল স্বাদ টা।
একটা মানুষের জীবন কতখানি এলোমেলো দিশেহারা করে দেয় বাস্তবতা ।

একটা মানুষের জীবন,
এখান থেকে জন্ম নেয় আরেক নতুন প্রাণের জীবন।
এক জীবনেই সব লুকিয়ে থাকে অল্পস্বল্প,
আর এইসব নিয়েই সৃষ্টি হয় এক জীবনের গল্প।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *