এক টোটো চালককে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের মোল্লাগেরের ধার এলাকায় এক টোটো চালককে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল মঙ্গলবার গভীর রাত্রে। ঘটনা জানাজানি হতেই বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানাযায় কিআসিফ শেখ নামের ওই টোটো চালক প্রতিবন্ধী ছিলেন এর আগেও তার টোটো ছিনতাই করার জন্য বহরমপুরের রাধার ঘাট এলাকায় তাকে মারধর করা হয়েছিল এবার বহরমপুরের মোল্লা গেড়ে ধার এলাকায় দুষ্কৃতীরা তাকে এলপাচারি কোপ মেরে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *