এক বছরে দোকান না পাওয়ার কারণে ক্ষুব্ধ দোকানদাররা, দোকান পাবার প্রতিশ্রুতি বরো চেয়ারম্যানের

কৌশিক মুখার্জী: আসানসোল:- এক বছরের উপর আসানসোলের চাঁদমারি ও রেলপারের দুটো জরাজীর্ণ সেতু তৈরী করার সময় সেখানে ১৭ টা দোকানকে উচ্ছেদ করেছিল আসানসোল পৌরনিগম কতৃপক্ষ সেইসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সবাইকে দোকান দেওয়া হবে কিন্তু এক বছর অতিক্রান্ত হবার পর দোকান না পাওয়ায় ক্ষুব্ধ দোকানদাররা। তাদের বক্তব্য তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দোকান দেবার কিন্তু সেতু সম্পূর্ণ তৈরী হবার পর তাদের পুনর্বাসন দেওয়া হলো না আসানসোল পৌরনিগম কতৃপক্ষ তাদের আশ্বাস দেয়। বরো চেয়ারম্যান উৎপল সিনহা জানান মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে রেলপারের দুটো সেতু তৈরী করা হয় সেই সময় সেতুর পাশে ১৭ জন দোকানদারকে উচ্ছেদ করতে হয়েছিল, সেতু তৈরী হতে একবছর সময় লেগেছে এবং ইতিমধ্যেই মন্ত্রী মলয় ঘটক দোকানদারদের সাথে আলোচনা করে জানিয়েছেন খুব শীঘ্রই তাদের পুনর্বাসন দেওয়া হবে। আই এন টি টি ইউ সির নেতা রাজু ওয়ালিয়া জানান পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান করতে নিষেধ করেছেন মমতা ব্যানার্জী কিন্তু আসানসোল পৌরনিগমের কিছু কর্মী তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান করছেন। কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তাফা জানান যাদের দোকান ছিল তাদের দোকান পাওয়া উচিত কোন অসুবিধা হলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *