এক ব্যক্তির বস্তাবন্দী দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভরতপুরে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গুন্দরিয়া এলাকায় এক ব্যক্তির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গতকাল রাত্রে দীনবন্ধু পাল নামের বছর ৭৫ এর এক ব্যক্তি কৃত্যন শুনতে গিয়েছিল এবং কৃত্যন সোনার পর ওই গ্রামিরি এক করুণাময় মন্ডলের কাছে পাওনা ৬০০০ টাকা চাইতে যায় এবং তার পর থেকে দীনবন্ধু পাল নিখোঁজ থাকে, সকালে বস্তবন্দী দেহ উদ্ধার হবার পর দেহটি সনাক্ত করে পরিবারের সদস্যরা, এবং করুণাময়ী মন্ডলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ করুণাময় মন্ডলকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বর্তমানে দীনবন্ধু পালের মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনায় কান্নার রোল পরিবার জুড়ে এবং অভিযুক্তের কঠিনতম শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *