এডিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কবি দত্ত

কৌশিক মুখার্জী: আসানসোল:- অবৈধ দখলদারি কোনভাবেই বরদাস্ত করব না, প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব, প্রথম দিন চেয়ারে বসেই এই ঘোষনা এডিডিএ – র নতুন চেয়ারম্যান কবি দত্তের। বুধবার দুর্গাপুরের এডিডিএ ভবনে আসেন কবি দত্ত। চেয়ারম্যানের দপ্তরে চেয়ারে বসেন তিনি। নব নিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রী প্রদীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী, মহকুমা শাসক ডা: সৌরভ চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমবার চেয়ারে বসেই কবি দত্ত বললেন অবৈধ দখলদারি বরদাস্ত করব না, তবে এখনও কাজের প্রায়োরিটি তালিকা তৈরী করিনি, একটু সময় দিতে হবে, কাজ করব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *