এথোড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গরীব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে সালানপুর ব্লকের এথোড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানব সেবায় অনুষ্ঠানের মধ্য দিয়ে এথোড়া ভট্টাচার্য পাড়ার হরি মন্দিরে অনুষ্ঠিত হয় কম্বল বিতরণ।যেখানে অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধান সভার যুবনেতা মুকুল উপাধ্যায়।এদিন অনুষ্ঠানের শুভারম্ভ স্বামী বিবেকানন্দের চিত্রতে মাল্যদান করে এবং প্রদীপ উজ্বলনের মধ্য দিয়ে।এদিন প্রায় এলাকার প্রায় ৫০০ জন অসহায় গরীব মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।এদিন এথোড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত প্রধান অজয় ভট্টাচার্য বলেন শীতের কথা মাথায় রেখে যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে এলাকার ৫০০জন গরীব মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো।তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বেবী মণ্ডল,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,এথোড়া পঞ্চায়েত প্রধান তথা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় ভট্টাচার্য সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *