কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর টহরম ৪ নম্বর অঞ্চলে একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উদ্ধার হয় নামি কোম্পানির নকল লেবেল লাগানো প্রচুর চা পাতার প্যাকেট, নকল লেবেল এবং চা পাতা। সূত্রের খবর, অন্য রাজ্য থেকে আগত দুই ব্যক্তি মঙ্গলবার বাড়ি ভাড়া নিয়ে এই নকল ব্যবসা শুরু করেছিল, যা পুলিশের অভিযানে বানচাল হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে তারা এসে এই ভাড়া বাড়ি নেন!তারা তাঁদের একটা আই ডি প্রুপ দিয়ে ছিলো!তারা দুই জন জে আই ডি টা দিয়ে ছিলো আঁধার কার্ড অনুযায়ী নাম রোহিত মাহাতো রায়পুর ছোত্রিশগড়ের বাসিন্দা রয়েছে!কাউকে গ্রেফতার করা যায়নি!
আধিকারিক সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় টাটা কোম্পানির লেবেল লাগানো নকল চা পাতা উদ্ধার হয়েছে তদন্ত চলছে।