এল, এস,ফুটবল এ্যাকাডেমির কোচিং ক্যাম্পের শুভ উদ্বোধন হলো ষাট মনীষা হাই স্কুল মাঠে

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক বাসুল ডাঙ্গা অঞ্চলে ষাট মনীষা হাই স্কুল মাঠে, উদ্বোধন হোলো L.S. ফুটবল একাডেমির কোচিং ক্যাম্প। এর তত্ত্বাবধানে ষাট মনীষা হাই স্কুল কমিউনিটি। সূত্রে জানা যায় কোচিং করাবেন ফুটবল খেলোয়াড় আলামিন পাইক। এদিন এই ফুটবল এ্যাকাডেমির শুভ উদ্বোধন করেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সেখ মো: নঈম বাবু সহ সমস্ত সহকারী শিক্ষক ও শিক্ষিকাগণ ও সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ। এছাড়াও পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও কোচ পার্থ প্রতিম খামারু (চুকেদা ), কোচ অ্যাডভোকেট নুরুল ইসলাম ও ডায়মন্ড হারবার মহকুমা ক্রীড়া সংঘের সম্পাদক তথা বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল করিম। এদিন প্রধান শিক্ষক বলেন আমাদের ছাত্রদের খেলার মতো বড়ো তেমনটা কোনো মাঠ নেই, এই স্কুলের ছেলেমেয়েদের খেলার স্বার্থে আমার নিজের ব্যক্তিগত দিক হতে ১লক্ষ টাকা দেবো এবং আমি ১বিঘা জায়গা মাঠের জন্য খুব শীঘ্রই ক্রয় কোরিবো বলে আশ্বাস দেন। এই মহান উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এবং এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ রা।রেজাউল বাবু বলেন, প্রত্যেক কাজ ছোট থেকে বড় হয়,যেমন আজকের যে ছোটো চারা গাছটি রোপন করা হোলো, আগামীদিন একটা বৃক্ষে পরিণত হবেই এই আশা রাখি। একদিন এই ফুটবল এ্যাকাডেমির কোচিং ক্যাম্পের সুবাদে এলাকার পিছিয়ে পড়া ফুটল প্রেমী ছাত্ররা বরো হয়ে সুনাম অর্জন করবে বলে আশাবাদী তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *