এসআইআর–এর প্রতিবাদে সালানপুরে তৃণমূলের মহা মিছিল

এসআইআর–এর প্রতিবাদে সালানপুরে তৃণমূলের মহা মিছিল

সংবাদদাতা, সালানপুর:-

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার আবহে সালানপুর প্রতিবাদে পথে নামল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস।রবিবার ব্লক তৃণমূলের উদ্যোগে এসআইআর–এর বিরোধিতা করে একটি মহা বাইক র‍্যালির আয়োজন করা হয়।
বারাবনি বিধানসভার সালানপুর কালিতলা থেকে র‍্যালিটি শুরু হয়। সেখান থেকে হাজার হাজার কর্মী-সমর্থক মোটরবাইক ও টোটোতে করে দেন্দুয়া,জেমারী, আল্লাডি, রূপনারায়ানপুর হয়ে সিয়াকুলবেড়িয়া শহীদ রতন পরেশ মূর্তির কাছে এসে শেষ হয়।পথে পথে স্লোগানে সরব হন তৃণমূল কর্মীরা।মিছিলে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়,যুবনেতা মুকুল উপাধ্যায় সহ ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীরা।মিছিলের শেষে শহীদ রতন পরেশের মূর্তিতে মাল্যদান করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।


এদিন বিধান উপাধ্যায় বলেন বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।তাছাড়া আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মিছিলের আয়োজন করা হয়েছে।
ভোটারদের অধিকার খর্ব করার যে কোনও চেষ্টার বিরুদ্ধেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে।আজকের এই ঐতিহাসিক মিছিল প্রমাণিত করলো মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে।হাজার হাজার যুবক,মহিলা সহ কর্মীরা আজ সব রেকর্ড ভেঙ্গে দিলো।তিনি ধন্যবাদ জানান সালানপুর ব্লকের প্রতিটি মানুষকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *