এসআইআর সম্পর্কিত সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোলে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

        জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় শুরু হয়েছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ। বিষয়টি নিঁখুত করার লক্ষ্যে রাজ্যের প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। সেইদিকে লক্ষ্য রেখে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস. পোন্নাম্বলমের নেতৃত্বে জেলা শাসকের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস সহ কমিশন স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 

         জনৈক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ৪ ঠা নভেম্বর থেকে ৪ ঠা ডিসেম্বর পর্যন্ত বিএলওরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে গণনার ফর্ম বিতরণ করবেন। ভোটারদের সেগুলি পূরণ করতে হবে। তার ভিত্তিতে একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৯ ই ডিসেম্বর থেকে ৮ ই জানুয়ারী পর্যন্ত খসড়া তালিকা সম্পর্কিত অভিযোগের জন্য আবেদন গ্রহণ করা হবে। ৯ ই ডিসেম্বর থেকে ৩১ শে জানুয়ারী পর্যন্ত এই সংক্রান্ত শুনানি এবং যাচাই চলবে। ৭ ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

       তিনি বলেন, ইআরও এবং এইআরওদের প্রশিক্ষণও শীঘ্রই শুরু হবে। তিনি আরও বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সাথে ম্যাপিং করা হবে। যদি কোনও বর্তমান ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে, তাহলে তাদের বাবা-মা বা রক্তের আত্মীয়দের নাম মিলানো হবে। একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য ম্যাপিং প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *