এসআইআর সহায়তা কেন্দ্রে উপস্থিত বিজেপি নেতৃত্ব

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:

       নিখুঁত ভোটার তালিকা তৈরি করার লক্ষ্যে  রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের শুনানি। ভোটারদের পাশে থেকে তাদের সাহায্য করার জন্য আউসগ্রাম-১ নং ব্লকের শুনানি কেন্দ্রের সামনে গুসকরা শহর বিজেপির পক্ষ থেকে একটি ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যেসব ভোটার শুনানির কেন্দ্রে এসে সমস্যায় পড়ছেন দলের পক্ষ থেকে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিজেপির আউসগ্রাম কনভেনার গণেশ সরকার, আউসগ্রাম চার নম্বর মন্ডল সভাপতি সুদীপ্ত মুখার্জি, যুব নেতা অয়ন চ্যাটার্জী সহ অন্যান্যরা।

        গণেশ বাবু বললেন, শুনানি কেন্দ্রে আসা  ভোটারদের পাশে দাঁড়ানোর জন্য দলের নির্দেশে আমার এই সহায়তা কেন্দ্র গড়ে তুলেছি। যতদিন শুনানি চলবে ততদিন আমরা এই সহায়তা কেন্দ্রে থাকব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *