‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’, সবার আগে ভয় ও পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতার যুদ্ধে আমরা

ফাইনাল এক্সপোজার:- ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম’ ডে বা বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস বা বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সোমবার (৩ মে)। প্রতিবছর এই দিনে সারা বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা।’ ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।এই পরিস্থিতিতে বাকি বিশ্বের মতো মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যমকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে। উপমহাদেশজুড়েই সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ পোর্টাল সব কিছুই মহামারি করোনা ভাইরাস সঙ্কটের কারণে বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। সবচেয়ে বড় আঘাত লেগেছে প্রিন্ট মিডিয়ার ওপর।তবে সমস্ত বাধা বিপত্তির পরও এগিয়ে চলার যুদ্ধ সামিল গণমাধ্যম। আমরা করবো জয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *